টুইটে শহিদদের শ্রদ্ধার্ঘ্য মমতা-অভিষেকের
দি নিউজ লায়নঃ টুইটে শহিদদের শ্রদ্ধার্ঘ্য জানালেন মমতা-অভিষেকে। আজ ২১ জুলাই , শহিদ দিবস। 1993 সালের 21 জুলাই ৷ মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই অভিযানে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন 13 জন ৷ তারপর থেকেই তাঁদের স্মরণে শহিদ দিবস পালন করে আসছে তৃণমূল ৷ সেইদিনের ঘটনাকে স্মরণ করে আজ বেলা 2টোয় দলের ‘শহিদ তর্পণ’ কর্মসূচিতে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো । কলকাতা থেকে তাঁর এই ভাষণ বড় পর্দায় পৌঁছে যাবে এরাজ্যের প্রায় সব বুথেই । সেই সঙ্গে রাজ্যের বাইরেও মমতার একুশের ভোকাল টনিক পৌঁছবে একই ভাবে ।
আর এই ভার্চুয়াল অনুষ্ঠানের আগে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটে লেখেন, " 1993 সালে যে 13 জন প্রাণ হারিয়েছিলেন, সেই শহিদদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ৷ তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দুপুর 2টোর সময় প্রত্যেক ভাই-বোনকে ভার্চুয়াল অনুষ্ঠানে থাকার আবেদন জানাচ্ছি ৷ যারা নৃশংস অত্যাচার করেছিল, আসুন তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ আরও দৃঢ় করি ৷
টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি লেখেন, " 1993 সালের 21 জুলাইয়ের বেদনাদায়ক স্মৃতি আজও আমাদের মনে রয়েছে ৷ তৎকালীন সরকার যেভাবে 13 জনের উপরে নৃশংস অত্যাচার করেছে, তা আমরা কখনও ভুলতে পারব না ৷ এই 13 জন বীরের ত্যাগের প্রতি আমার শ্রদ্ধা রইল ৷" সেইসঙ্গে আজকের ভার্চুয়াল সভায় প্রত্যেককে থাকার আবেদন জানিয়েছেন তিনি ৷

Post a Comment